1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সিএসইর এজিএমে ৩.৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সিএসইর এজিএমে ৩.৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যবসায় ৩ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে।

সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই বার্ষিক সাধারণ সভায় সিএসইর পরিচালকদের মধ্যে ড. মাহমুদ হাসান, নাজনীন সুলতানা, এফসিএ, মেজর (অবঃ) এমদাদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, শাহজাদা মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এবং কোম্পানি সেক্রেটারি, রাজীব সাহা, এফসিএস, উপস্থিত ছিলেন।

সিএসইর একজন শেয়ারহোল্ডার ডিরেক্টর পদের জন্য অন্য কোনো প্রার্থী না থাকায় সিএসইর নির্বাচন কমিটি গত ২৭ নভেম্বর লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ার হোল্ডার পরিচালক হিসেবে ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT