1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
প্রথম বাংলাদেশি হিসেবে দুটি আন্তর্জাতিক পুরস্কার জয় ক্যাডেট রিফাতের - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

প্রথম বাংলাদেশি হিসেবে দুটি আন্তর্জাতিক পুরস্কার জয় ক্যাডেট রিফাতের

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক || বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট সাকিব আহসান রিফাত যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) থেকে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মান ‌‘ইন্টারন্যাশনাল সোর্ড অব অনার’ এবং ‘ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এর আগে, শুক্রবার অনুষ্ঠিত পাসিং-আউট প্যারেডে তাকে এই সম্মাননা প্রদান করেন হার রয়েল হাইনেস প্রিন্সেস অ্যান।

আইএসপিআর জানায়, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো অফিসার ক্যাডেট একইসঙ্গে এই দুই আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। যুক্তরাজ্যসহ বিশ্বের ১৮টি দেশের ১৮৪ জন ক্যাডেট উক্ত প্রশিক্ষণে অংশ নেন। এর মধ্যে ১৫৭ জন যুক্তরাজ্যের এবং ২৭ জন বিভিন্ন দেশ থেকে আগত।

অফিসার ক্যাডেট রিফাত সব বৈদেশিক ক্যাডেটের মধ্যে সেরা চৌকস ক্যাডেট হিসেবে মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল সোর্ড অব অনার’ অর্জন করেন। পাশাপাশি একাডেমিক ও সামরিক বিষয়ে সামগ্রিক সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে পুরো কোর্সে তৃতীয় স্থান এবং আন্তর্জাতিক ক্যাডেটদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন, যার পরিপ্রেক্ষিতে তাকে ‘ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

অফিসার ক্যাডেট রিফাত গত বছরের ২৫ নভেম্বর থেকে গত চলতি বছরের ১৩ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যে ক্যাডেট প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি ২০২২ সালে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। বিএমএ-তে তার অসামান্য মেধা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ তাকে এক বছর মেয়াদি কমিশনিং কোর্সে অংশগ্রহণের জন্য রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT