1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কিছু দুঃখ ঢেউ হয়ে আসে, কিছু স্মৃতি বালুতে মিলিয়ে যায়: মিম - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কিছু দুঃখ ঢেউ হয়ে আসে, কিছু স্মৃতি বালুতে মিলিয়ে যায়: মিম

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে
বিদ্যা সিনহা মিম

বিনোদন প্রতিবেদক || বিদ্যা সিনহা মিম— রুপালি পর্দা হোক কিংবা সোশ্যাল মিডিয়া, প্রতিটি ফ্রেমেই যেন জীবন্ত। তার হাসি, দৃষ্টি কিংবা নীরবতাও কথা বলে। ব্যস্ত শুটিং আর কাজের চাপে যখন সময় মেলে, তখন মিম ছুটে যান প্রকৃতির কোলে নিজেকে নতুন করে খুঁজে নিতে। এবার সেই খোঁজের ঠিকানা ছিল স্বপ্নের নীল দ্বীপ— মালদ্বীপ।

কাজের দায় থাকলেও এই সফর যেন পরিণত হয় অনুভূতির এক নীল উৎসবে। সমুদ্রের ঢেউ, আকাশের নীরব বিস্তার আর বাতাসের ছোঁয়ায় নিজেকে ভাসিয়ে দেন মিম। কখনো হারিয়ে যান নীল জলরাশিতে, আবার কখনো ফিরে আসেন ভক্তদের হৃদয়ে— ছবি হয়ে, ভিডিও হয়ে, ভাবনার রেশ হয়ে।

সম্প্রতি ফেসবুক পোস্টে সমুদ্রের সামনে দাঁড়িয়ে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন এই অভিনেত্রী। পোস্টে মিম লিখেছেন একটি কবিতা— “সমুদ্র আমাকে শেখায় কীভাবে ভাঙতে হয়, আবার জোড়া লাগতে হয়। কীভাবে গভীর হয়েও শান্ত থাকা যায়। কিছু দুঃখ ঢেউ হয়ে আসে, কিছু স্মৃতি বালুতে মিলিয়ে যায়— আর আমি বুঝে নিই, সব কিছুর শেষ নেই, শুধু রূপ বদলায়।”

এই কথার মাঝেই যেন লুকিয়ে আছে মিমের জীবনের দর্শন, অনুভব আর নিজেকে নতুনভাবে আবিষ্কারের গল্প।

এদিকে পর্দায়ও ব্যস্ত সময় কাটাচ্ছেন মিম। আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে প্রস্তুত হচ্ছে তার নতুন সিনেমা ‘মালিক’। ঢাকার বাইরে প্রায় এক মাস সিনেমার শুটিং করেছেন তিনি। পরিচালনায় রয়েছেন সাইফ চন্দন। নায়ক আরিফিন শুভ। চার বছর পর আবার একসঙ্গে জুটি বেঁধেছেন শুভ–মিম।

এর আগে তাদের শেষ দেখা গিয়েছিল গোলাম সোহরাব পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায়।
তবে সিনেমা নিয়ে এখনো মুখ খুলছেন না পরিচালক থেকে শুরু করে নায়ক–নায়িকা কেউই। জানা গেছে, অ্যাকশন ঘরানার এই সিনেমায় শুভ ও মিমকে দেখা যাবে একেবারে নতুন লুকে। চরিত্রের প্রয়োজনে দুজনই নিয়েছেন কঠোর ডায়েট ও ফিটনেস ট্রেনিং।

এর পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে মিম অভিনীত আরও একটি সিনেমা। ‘দিগন্তে ফুলের আগুন’ শিরোনামের এই সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। শমী কায়সার প্রযোজিত এই সিনেমায় শহীদুল্লা কায়সারের স্ত্রী পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছেন মিম, যা তার ক্যারিয়ারে আরেকটি ভিন্নমাত্রার কাজ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT