1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
যাত্রাবাড়ীতে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় অটোরিকশা আরোহীর মৃত্যু - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

যাত্রাবাড়ীতে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় অটোরিকশা আরোহীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার দেখা হয়েছে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ।

ঢামেক প্রতিনিধি || রাজধানীতে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মোহাম্মদ শাহিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালক ফিরোজ মিয়া গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে মাতুয়াইল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে পথচারিরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে শাহিনকে মৃত ঘোষণা করেন।

পথচারী শাহাআলম জানান, রাতে মাতুয়াইল মেডিকেলের সামনে সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে শাহিন ছিটকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাহিনকে মৃত বলে জানান। আহত চালক ফিরোজ মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শাহিনের বাসা সানারপাড় এলাকায়। তিনি ওই এলাকার মোহাম্মদ শামসুল হকের ছেলে।

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT