1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিজয় দিবস: মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

বিজয় দিবস: মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক || মহান বিজয় দিবসে ১৬ ডিসেম্বর ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ওই দিন রাজধানীর তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে। প্যারাট্রুপারদের নিরাপত্তায় ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৬ ডিসেম্বর ১১টা ৫০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। প্যারাজাম্প চলাকালে প্যারাট্রুপারদের নিরাপত্তার কথা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে মেট্রোরেল কর্তৃপক্ষ বলেছে, নির্ধারিত সময়ের পর মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT