1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য ‘আলু-পেঁয়াজের ঝুঁড়ি’ নিয়ে শাহবাগ ব্লকেড - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য ‘আলু-পেঁয়াজের ঝুঁড়ি’ নিয়ে শাহবাগ ব্লকেড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড করেছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির নেতাকর্মীসহ এই কর্মসূচিতে যোগ দিয়েছেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীও।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে জাতীয় ছাত্রশক্তি।

শাহবাগ ব্লকেডে যোগ দিয়েছেন এনসিপির তুরাগ থানার যুগ্ম সমন্বয়কারী রাসেল হোসাইন। প্রতীকী প্রতিবাদ হিসেবে তিনি সঙ্গে আনেছেন আলু, পেঁয়াজ ও সবজি ভরা সাজানো ঝুঁড়ি। তার গায়ে লেখা, ‘রাষ্ট্র জ্বলে, বিপ্লবী মরে- স্বরাষ্ট্রের চিন্তা আলু পেয়াজে!’

এই ঝুঁড়ি স্বরাষ্ট্র উপদেষ্টাকে উপহার দিতে চান তিনি।

রাসেল হোসাইন বলেন, “সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, আলু-পেঁয়াজের কথা। এই মুহূর্তে দেশের নিরাপত্তা নিয়ে তার কোনো কাজ দেখছি না, তিনি আলু-পেঁয়াজ নিয়ে পড়ে আছেন। তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে তাকে এই আলু পেঁয়াজের ঝুঁড়ি উপহার দেব। তিনি এইগুলো নিয়ে বাসায় গিয়ে গবেষণা করুক। তাকে আমাদের দরকার নেই।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT