1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাতক্ষীরার সড়কে ঝরল মা-ছেলের প্রাণ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সাতক্ষীরার সড়কে ঝরল মা-ছেলের প্রাণ

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে
পাটকেলঘাটা থানা, সাতক্ষীরা (ফাইল ফটো)

সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরার ভৈরবনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড় এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা ও তার ছেলে মোস্তাকিম (৮)।

আহত মাহিন্দ্রার যাত্রী খায়রুল ইসলাম জানান, পাটকেলঘাটা থেকে মাহিন্দ্রায় ৮-১০ জন যাত্রী সাতক্ষীরায় যাচ্ছিলেন। ভৈরবনগর মোড়ে সামনে থেকে আসা একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গেলে মাছবাহী ট্রলি মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। উল্টে যাওয়া মাহিন্দ্রা নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা-ছেলে মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবীর জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT