1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের কুপন প্রদানের রেকর্ড ডেট - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের কুপন প্রদানের রেকর্ড ডেট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি কমিটি চতুর্থ অর্ধ-বার্ষিক কুপন প্রদানের রেকর্ড ডেট ঘোষণা করেছে। বন্ডের ট্রাস্টি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮ জুন ২০২৫ থেকে ২৭ ডিসেম্বর ২০২৫ সময়কালকে ভিত্তি ধরে এই কুপনের হিসাব করা হবে।

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি বোর্ড জানিয়েছে, চলতি বছরের ২৩ ডিসেম্বর রেকর্ড ডেট হিসেবে নির্ধারণ করা হয়েছে। ওই তারিখে ব্যাংকের ডিপোজিটরি রেজিস্টারে যেসব বিনিয়োগকারীর নাম থাকবে, তারাই কুপন পাওয়ার যোগ্য হবেন।

ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৫ সালের ২৮ জুন থেকে ওই বছরের ২৭ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। অর্থাৎ উল্লিখিত হারে রিটার্ন পাবেন ব্যংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের ইউনিটধারীরা। বন্ডটির কুপন পেমেন্টের তারিখ চলতি বছরের ২৮ ডিসেম্বর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT