1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে যুবকের মরদেহ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে যুবকের মরদেহ

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি || বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে কাঠের পোল-সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে বাকেরগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

সাকিব হাওলাদার বরিশালের দুমকি উপজেলার চর বয়ড়া এলাকার জসিম হাওলাদারের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, সাকিবের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। এসব আঘাত দেখে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলা, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বাকেরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT