1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ভারতে পালানোর সময় কেরাণীগঞ্জের মৎস্যজীবী লীগ নেতা আটক - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ভারতে পালানোর সময় কেরাণীগঞ্জের মৎস্যজীবী লীগ নেতা আটক

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার দেখা হয়েছে
কেরাণীগঞ্জ মডেল থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিন চৌধুরী

লালমনিরহাট প্রতিনিধি || সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিন চৌধুরীকে (৫৫) আটক করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ‘অপারেশন ডেভিল হান্ট-২’-এর আওতায় লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার ভুল্লারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শাহিন চৌধুরী কেরাণীগঞ্জ মডেল থানার কালিন্দি ইউনিয়নের হিন্দু চড়াইল এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

পুলিশ সূত্র জানায়, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই শাহিন চৌধুরী আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, তিনি কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভুল্লারহাট দিয়ে দালালের মাধ্যমে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন। ডিবির একটি টিম ওই এলাকায় বিশেষ নজরদারি ও তল্লাশি শুরু করে। পালানোর প্রস্তুতিকালে শাহিন চৌধুরীকে আটক করা হয়।

লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ জানান, “সীমান্ত দিয়ে অপরাধীদের পলায়ন রোধে ‘অপারেশন ডেভিল হান্ট-২’ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ও সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT