1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২৩ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২৩

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার দেখা হয়েছে
জব্দকৃত সার বোঝাই দুটি ট্রলার ও সিমেন্টের বস্তা

চট্টগ্রাম প্রতিনিধি || অবৈধভাবে মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় জব্দ করা হয় ১৭৫০ বস্তা সিমেন্ট ও ৩২টি মোবাইল ফোন। মঙ্গলবার কুতুবদিয়া বহিঃনোঙর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামস্থ নৌবাহিনীর মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।

নৌবাহিনী জানায়, বঙ্গোপসাগরের কুতুবদিয়া বহিনোঙরে সন্দেহজনক দুটি কাঠের বোট শনাক্ত করে নৌবাহিনী। থামার সংকেত দিলে বোট দুটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোট দুটি আটক করা হয়। বোট দুটির নাম এফবি আজিজুল হক ও এফবি রুনা আক্তার। পরে এই দুই বোট থেকে ২৩ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা জানান, অধিক লাভের আশায় শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্ট মিয়ানমারে পাচারের জন্য নেওয়া হচ্ছিল। জব্দ মালামাল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা নিতে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে চোরাচালানসহ অপরাধ দমনে নিয়মিত টহল অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT