1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির রফিকুল ইসলাম - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির রফিকুল ইসলাম

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৪ বার দেখা হয়েছে
ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয় থেকে রবিবার মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

ঝালকাঠি প্রতিনিধি || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো. মমিন উদ্দিনের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। রফিকুল ইসলাম জামাল এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

রফিকুল ইসলাম জামাল বলেন, “বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিতে অপেক্ষা করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সবাই ঐক্যবদ্ধ আছেন।”

এসময় উপস্থিত ছিলেন- রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জহিরুল হক সোহেল, এনামুল হক সাজু, রুবেল ফকির, অ্যাডভোকেট ফয়সাল খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. হেদায়েতুল ইসলাম সোহেল, স্বেচ্ছাসেবক দলনেতা শামীম মৃধা, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাহেদ রানা ভুইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল আলম নবীনসহ ঝালকাঠি জেলা রাজাপুর ও কাঠালিয়া উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT