1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ইন্দোনেশিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ১৬ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ইন্দোনেশিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে একটি মহাসড়কে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তাগামী একটি বাস মহাসড়কের ইন্টারচেঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর খালিজ টাইমসের।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। হাইওয়ে ইন্টারচেঞ্জের একটি মোড় ঘোরার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের প্রতিবন্ধকতায় সজোরে ধাক্কা খায় এবং উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন প্রাণ হারান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

বাসটিতে ৩৪ জন যাত্রী ছিল। বাকিদের উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সেমারাং শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

দক্ষিণ-পূর্ব এশীয়ার এই দেশটিতে পরিবহন দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেখানে পুরোনো যানবাহনগুলো ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না এবং নিয়মিত সড়কের নিয়ম-শৃঙ্খলা লঙ্ঘন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT