1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
তারেক রহমান আসছেন: বিমানবন্দরে ভিজিটর প্রবেশে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

তারেক রহমান আসছেন: বিমানবন্দরে ভিজিটর প্রবেশে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাজনিত কারণে ২৪ ঘণ্টা দর্শনার্থী নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় কেবল বৈধ টিকিটধারী যাত্রীরাই প্রবেশ করতে পারবেন। এ সময় যাত্রী ছাড়া অন্য কোনো সহযাত্রী বা ভিজিটরকে বিমানবন্দরে ঢুকতে দেওয়া হবে না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীসেবা নিশ্চিত করা, সার্বিক নিরাপত্তা জোরদার এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ পরিস্থিতি বিবেচনায় এ নিষেধাজ্ঞা সাময়িকভাবে কার্যকর থাকবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করেছে।

প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। অংশ নেবেন জাতীয় নির্বাচনে। দেশের রাজনীতিতে যখন বিশৃঙ্খলা, বিভাজন তখন তার নেতৃত্বে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন বিএনপি নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT