1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
তাসকিনের অম্ল-মধুর দিন - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

তাসকিনের অম্ল-মধুর দিন

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে একই ম‌্যাচে ভিন্ন রূপে দেখা গেল তাসকিন আহমেদকে। নতুন বলে তাসকিন দুর্দান্ত, ধ্রুপদী। পুরোনো বলে ডেথ ওভারে তাসকিন বিবর্ণ, নির্বিষ। তবে দল জেতায় নিশ্চিতভাবেই মুখে চওড়া হাসি বাংলাদেশের পেস তারকার।

শারজাহ ওয়ারিয়র্সের হয়ে তাসকিন বল হাতে ৪ ওভারে ৪১ রানে পেয়েছেন ২ উইকেট। অথচ ইনিংসের শুরুতে পাওয়ার প্লে’তে বোলিং ছিল দুর্দান্ত। ৩ ওভারে ১৬ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। শেষ ওভার করতে এসে হজম করেন চার ছক্কা। বিলিয়ে আসেন ২৫ রান। তাতে পাল্টে যায় তার বোলিং চেহারা।

আগে ব‌্যাটিং করে আবুধাবি নাইট রাইডার্স ৯ উইকেটে ১৩৪ রান করে। জবাব দিতে নেমে শারজাহ ওয়ারিয়র্স ইনিংসের শেষ বলে ৪ উইকেটের জয় নিশ্চিত করে। ১৮ রানে ৩ উইকেট নিয়ে তাদের ম‌্যাচের নায়ক আদিল রশিদ।
ম‌্যাচের শুরুতে দলের জয়ের কাজটা প্রায় করে দিয়েছিলেন তাসকিন। কিন্তু শেষে তার বিবর্ণ বোলিং কাঁপন ধরিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন তাসকিনরা।

ইনিংসের প্রথম ওভারে তাসকিন তুলে নেন ফিল সল্টের উইকেট। তার অফস্টাম্পের বাইরের বল উড়াতে গিয়ে ক‌্যাচ দেন সল্ট। পরের ওভারে ফিরে তাসকিন তুলে নেন অ‌্যালেক্স হেলসের উইকেট। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করে কাভারে ইথান ডি’সুজার ক্যাচে ফেরেন হেলস। পাওয়ার প্লে’র পঞ্চম ওভার করতে এসে দুইটি বাউন্ডারি হজম করেন। তারপরেও ৩ ওভারে ১৬ রানে তাসকিনের পকেটে ২ উইকেট।

এরপর একেবারে শেষ ওভার করতে আসেন তাসকিন। নাইট রাইডার্সের রান তখন ৭ উইকেটে ১০৪। কিন্তু শেষটা একেবারে বাজে করেন ডানহাতি পেসার। তার ওভারে দুটি করে ছক্কা উড়ান আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার। তাতে বিবর্ণ হয়ে যায় তার বোলিং স্পেল। ৪ ওভারে ৪১ রানে ২ উইকেট।

প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টি খেলা তাসকিন ৫ ম‌্যাচে ৮ উইকেট পেয়েছেন। বোলিং গড় ২১.৭৫। ইকোনমি ৮.৭০।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT