1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ছেলের বিয়ের খবর জানালেন আসিফ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ছেলের বিয়ের খবর জানালেন আসিফ

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ বার দেখা হয়েছে
পুত্র ও পুত্রবধূর সঙ্গে সস্ত্রীক আসিফ আকবর

বিনোদন প্রতিবেদক || জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ৩ বছর আগে বড় ছেলে শাফকাত আসিফ রণর বিয়ে দিয়েছেন এই শিল্পী। এবার তার ছোট ছেলেও বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। বিষয়টি গায়ক নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আসিফ তার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে জানিয়েছেন, তার ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

আসিফ আকবরের পুত্রবধূর নাম লামিয়া তানজিম শ্রেয়সী। তার বাবার নাম বাদল শাহরিয়ার। লামিয়া তানজিম শ্রেয়সী এখন তাদের পরিবারের নতুন সদস্য। রুদ্র ও শ্রেয়সী নতুন জীবনে পা রেখেছেন জানিয়ে নবদম্পতির দাম্পত্য জীবন সুখী ও সুন্দর হোক-এমন কামনা করেছেন তিনি। একই সঙ্গে ছেলে ও বৌমার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই গায়ক।

আসিফের বড় ছেলে শাফকাত আসিফ রণ বর্তমানে কানাডার টরন্টোতে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন। ছুটি না পাওয়ায় তিনি বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। পাশাপাশি বড় বৌমা ইসমাত শেহরীন ঈশিতার পরীক্ষার কারণে তিনিও টরন্টোতেই ছিলেন। তাদের অনুপস্থিতি খুব মিস করছেন বলেও অনুভূতি প্রকাশ করেন আসিফ।

সবশেষে সবার উদ্দেশে ভালোবাসা জানিয়ে আসিফ আকবর লেখেন, “সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।” গায়কের এই স্ট্যাটাসে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন রুদ্র-শ্রেয়সী দম্পতি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT