1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৭ হাজার মেট্রিক টন গম - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৭ হাজার মেট্রিক টন গম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ভিত্তিতে নগদ ক্রয় চুক্তির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম বাংলাদেশে পৌঁছেছে।

রবিবার (২৮ ডিসেম্বর) এসব গম বহনকারী জাহাজ এমভি ইভিতা চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে বলে খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে।

সরকারি চুক্তির (জি টু জি)- ২ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম বাংলাদেশে এলো। এর মধ্যে ৩৪ হাজার ১৩৪ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং ২২ হাজার ৭৫৬ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। নমুনা পরীক্ষা শেষ হলে দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT