1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খুলনায় মনোনয়নপত্র জমা শুরু - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

খুলনায় মনোনয়নপত্র জমা শুরু

রিপোর্টারের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪০১ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর)। শীতের তীব্রতা‌ উপেক্ষা করে সকাল ‌থেকে বি‌ভিন্ন দলের প্রার্থীরা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে ‌রিটা‌র্নিং অফিসা‌র ও খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছেন। ইতোমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পৌনে ১০টার দিকে খুলনা-৫ আস‌নের সংসদ সদস্য প্রার্থী ও জামা‌য়াতে ইসলামীর সে‌ক্রেটারি জেনা‌রেল মিয়া গোলাম প‌রওয়ার তার ম‌নোনয়নপত্র জেলা রিটার্নিং অ‌ফিসার আ স ম জাম‌শেদ খোন্দকা‌রের হ‌তে তু‌লে দেন।

এর পর ম‌নোনয়নপত্র জমা দেন খুলনা-৬ আস‌নের প্রার্থী বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর কেন্দ্রীয় কর্মপ‌রিষদ ও খুলনা অঞ্চলের সহকারী প‌রিচালক মাওলানা আবুল কালাম আজাদ। তার প‌রে জমা দেন খুলনা-২ আস‌নের প্রার্থী বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর কেন্দীয় মজ‌লিসে সুরার সদস্য ও খুলনা মহানগর জামায়া‌তের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল।

খুলনা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা ইউনুস আহমদ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

দুপুর ১২টার পর খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু রিটার্নিং অফিসার ও খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দপ্তরে মনোনয়নপত্র জমা দেন। বিএনপির অন্যান্য প্রার্থী এবং অন্যান্য দলের ও স্বতন্ত্র প্রার্থীরা পর্যায়ক্রমে রিটার্নিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করবেন জানা গেছে।

সংসদীয় আসন খুলনা-১, খুলনা-২, খুলনা-৪, খুলনা-৫ ও খুলনা-৬ আসনের রিটার্নিং অফিসারের দায়িত্ব আছেন খুলনার জেলা প্রশাসক এবং শুধু খুলনা-৩ আসনের রিটার্নিং অফিসারের দায়িত্ব রয়েছেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এ কারণে খুলনা-৩ আসনের প্রার্থীরা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দপ্তরের তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। অন্য প্রার্থীরা খুলনা জেলা প্রশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT