1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বন্যহাতির আক্রমণে কাপ্তাইয়ে মানসিক ভারসাম্যহীন নারী নিহত - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

বন্যহাতির আক্রমণে কাপ্তাইয়ে মানসিক ভারসাম্যহীন নারী নিহত

রাঙামাটি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার দেখা হয়েছে
বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন।

রাঙামাটি প্রতিনিধি || রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সীতারঘাট আটাশ বাগান এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. সরোয়ার বলেন, “বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় আমরা জানতে পারি নাই।”

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাপ্তাই থানার (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল। তিনি বলেন, “হাতির আঘাতে ঐ নারীর মৃত্যু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন জানান, এলাকাটি বন্য হাতির চলাচলের পথ। বন্য হাতির দল ঐ পথ দিয়ে যাওয়ার সময় মানসিক ভারসাম্যহীন ওই নারীকে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT