1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এবার জিমেইল অ্যাড্রেস পরিবর্তনের সুযোগ দিচ্ছে গুগল - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

এবার জিমেইল অ্যাড্রেস পরিবর্তনের সুযোগ দিচ্ছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩২১ বার দেখা হয়েছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক || আমাদের দৈনন্দিন জীবনে ব্যক্তিগত বা অফিসের কাজে জিমেইল এখন বেশ অপরিহার্য। তবে একবার তৈরি করা জিমেইল ঠিকানা (Address) আর পরিবর্তন করা যেত না। অবশেষে সেই সীমাবদ্ধতা দুর করছে টেক জায়ান্ট গুগল। নতুন এই ফিচারের ফলে ব্যবহারকারীরা তাদের বর্তমান অ্যাকাউন্টটি বজায় রেখেই ঠিকানা পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ, নতুন করে কোনো গুগল অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়বে না।

গুগলের অভ্যন্তরীণ নথির সূত্রমতে, নতুন ঠিকানা নিলেও পুরোনো জিমেইল ঠিকানাটি সচল থাকবে। এর ফলে ব্যবহারকারীরা একই গুগল অ্যাকাউন্টের অধীনে একাধিক ঠিকানা ব্যবহারের সুবিধা পাবেন। এতে পুরোনো ঠিকানায় আসা মেইলগুলো হারানোর ভয় থাকবে না।

জানা গেছে, প্রাথমিকভাবে কাস্টম ডোমেইন ব্যবহারকারীদের জন্য এই সুবিধা ডানা মেললেও, গুগল জানিয়েছে সাধারণ ব্যবহারকারীরাও পর্যায়ক্রমে এই সুযোগ পাবেন। তবে বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য এটি কবে নাগাদ উন্মুক্ত হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ এখনও জানায়নি প্রতিষ্ঠানটি।

ঠিকানা পরিবর্তনের পাশাপাশি জিমেইলে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর নতুন চমক। ‘হেল্প মি শিডিউল’ নামের এই ফিচারটি গুগলের শক্তিশালী এআই ‘জেমিনাই’ দিয়ে পরিচালিত। এটি ব্যবহারকারীর ক্যালেন্ডার এবং ই-মেইলের বিষয়বস্তু বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে মিটিং বা সভার সম্ভাব্য সময় প্রস্তাব করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT