1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ওসমান ভাইয়ের ইচ্ছা ছিল বেগম জিয়ার সঙ্গে দেখা করে দোয়া নিবেন: জুমা - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ওসমান ভাইয়ের ইচ্ছা ছিল বেগম জিয়ার সঙ্গে দেখা করে দোয়া নিবেন: জুমা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে
ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফাতিমা তাসনিম জুমার ফেসবুক পোস্ট

নিজস্ব প্রতিবেদক || ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফাতিমা তাসনিম জুমা বলেছেন, “ভাইয়ের (শরিফ ওসমান বিন হাদি) ভীষণ ইচ্ছে ছিল, নির্বাচনের আগে বেগম জিয়ার সঙ্গে দেখা করে দোয়া নিবেন। সজ্ঞানে এই ইচ্ছে আর পূরণ হয়নি। এভারকেয়ারে দুজনের মোলাকাত হয় অচেতন অবস্থায়। ভাইয়ের ঠিক ওপরের তলার আইসিউতে বেগম জিয়া ছিলেন।”

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা লেখেন।

পোস্টে ফাতিমা তাসনিম জুমা লেখেন, “বেগম জিয়াকে ওসমান ভাই অসম্ভব ভালোবাসতেন। তিনি নামই নিতেন ‘বাংলাদেশের বেগম জিয়া’ বলে। ভাইয়ের ভীষণ ইচ্ছে ছিল, নির্বাচনের আগে বেগম জিয়ার সঙ্গে দেখা করে দোয়া নিবেন। সজ্ঞানে এই ইচ্ছে আর পূরণ হয়নি। এভারকেয়ারে দুজনের মোলাকাত হয় অচেতন অবস্থায়। ভাইয়ের ঠিক ওপরের তলার আইসিউতে বেগম জিয়া ছিলেন।”

তিনি লেখেন, “বাংলাদেশের ভাগ্যাকাশে কি এমন দুর্ভোগ নেমে আসছে জানিনা, যার জন্য আল্লাহ সব আপোসহীন দেশপ্রেমিকদের তা দেখার আগে নিয়ে যাচ্ছেন। আল্লাহ বাংলাদেশের উপর রহম করুক, আল্লাহ আমাদের উপর রহম করুক।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT