1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থী আব্দুল হকের মনোনয়ন বাতিল - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থী আব্দুল হকের মনোনয়ন বাতিল

কেরাণীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার দেখা হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল হক।

কেরাণীগঞ্জ প্রতিনিধি || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল করেছেন ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম।

শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত দেন তিনি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাইয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও বিধিবিধান অনুযায়ী ত্রুটি পাওয়ায় ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী পরবর্তীতে আপিল করার সুযোগ পাবেন।

ঢাকা-২ আসনে তিনজন মনোনয়নপত্র দাখিল করেন। আব্দুল হক ছাড়া বাকি দুজন হলেন- বিএনপির আমানউল্লাহ আমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম। এ দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিলের বিষয়ে জামায়াত প্রার্থী মো. আব্দুল হক ও দলটির স্থানীয় নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT