1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খুলনা-৫ আসনে গোলাম পরওয়ারের বার্ষিক আয় ৪ লাখ, সম্পদ আছে কোটি টাকার - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

খুলনা-৫ আসনে গোলাম পরওয়ারের বার্ষিক আয় ৪ লাখ, সম্পদ আছে কোটি টাকার

খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার দেখা হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

খুলনা প্রতিনিধি || বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বার্ষিক আয় ৪ লাখ ৪৭ হাজার টাকা। তার অস্থাবর ও স্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ১৪ লাখ ৯ হাজার ৭৩৩ টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে জমা দেওয়া তার হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫ আসনে ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন। ২০০১ সালে তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় মিয়া গোলাম পরওয়ারের বার্ষিক আয় দেখানো হয়েছে, ৪ লাখ ৪৭ হাজার টাকা। তার অস্থাবর ও স্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ১৪ লাখ ৯ হাজার ৭৩৩ টাকা। পেশায় ব্যবসায়ী, পূর্বের পেশা শিক্ষকতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

হলফনামা পর্যালোচনা করে জানা যায়, মিয়া গোলাম পরওয়ারের নামে খুলনা ও ঢাকার বিভিন্ন স্থানে ৪৮টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা কোয়াসড এবং বাকি মামলাগুলো থেকে তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন।

তার কাছে নগদ রয়েছে ৫ লাখ ৯০ হাজার টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ৭ লাখ ২৪ হাজার ৭৩৩ টাকা। তার টিভি, ফ্রিজ, ল্যাপটপ, রাইস কুকার, ফ্যান, গিজারের মূল্য ৮০ হাজার ৬৫০ টাকা এবং ১ লাখ ১০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে।

নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, মিয়া গোলাম পরওয়ারের স্ত্রীর সম্পদের পরিমাণ ২২ লাখ ৫৭ হাজার ২০ টাকা। গোলাম পরওয়ারের ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ৩ হাজার ৩৩০ টাকা। তার স্ত্রীর বার্ষিক আয় নগদ আছে ২ হাজার ৬৭৫ টাকা এবং ব্যাংকে জমা ৪ হাজার ৩৪৫ টাকা। ৪৫ হাজার টাকা মূল্যের ১৫ ভরি স্বর্ণ রয়েছে।

স্থাবর সম্পদের মধ্যে রয়েছে, ২০ লাখ ৭২ হাজার টাকা মূল্যের অকৃষি জমি, ২ লাখ টাকা মূল্যের ভবন। এসবই অর্জনকালীন মূল্য হিসেবে তিনি উল্লেখ করেছেন। তবে, এসব স্থাবর সম্পদের মূল্য তিনি দেখিয়েছেন প্রায় ১ কোটি টাকা।

সর্বশেষ অর্থবছরে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার ৫ হাজার ৬২৫ টাকা আয়কর প্রদান করেছেন বলে তার হলফনামায় তিনি উল্লেখ করেছেন।

মিয়া গোলাম পরওয়ার তার নির্বাচন-পূর্ববর্তী প্রতিশ্রুতি হিসেবে ৯০ শতাংশ সন্ত্রাস দমন, ৭৫ শতাংশ ফুলতলা উপজেলার ভূমি উন্নয়ন কর হ্রাসকরণ, ৮০ শতাংশ রাস্তাঘাট, হাটবাজার, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং ৩৫ শতাংশ জলাবদ্ধতা নিরসন, নদী ভাঙন রোধ ও ভরাট, খাল খননের বিষয়টি হলফনামায় উল্লেখ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT