1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দিনাজপুরে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

দিনাজপুরে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার দেখা হয়েছে
মনোনয়ন যাচাই-বাছাই চলছে।

দিনাজপুর প্রতিনিধি || দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে দিনাজপুর–১ ও দিনাজপুর–২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের প্রথম দিনে একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত ঘোষণা করেন।

শুক্রবার (২ জানুয়ারি) দিনাজপুর–১ (বীরগঞ্জ- কাহারোল) সংসদীয় আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী মো. মঞ্জুরুল হক চৌধুরীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত বিধি অনুযায়ী নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন সংক্রান্ত তালিকায় গরমিল পাওয়া য়ায়। তাই তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

অপরদিকে দিনাজপুর–২ (বিরল-বোচাগঞ্জ) সংসদীয় আসনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ওই আসনের সব নয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মনোনয়ন দাখিলকারী সব প্রার্থী উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (৩ জানুয়ারি) দিনাজপুর–৩ (সদর) এবং দিনাজপুর–৪ (চিরিরবন্দর-খানসামা) সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT