1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘মহল্লা’য় রহস্যজনক চরিত্রে মেঘনা আলম - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

‘মহল্লা’য় রহস্যজনক চরিত্রে মেঘনা আলম

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৪৪ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক || সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন। ফরিদুল হাসানের পরিচালনায় দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ‘মহল্লা’য় রহস্যময় চরিত্রে দেখা যাবে তাকে। এটিই মেঘনা আলমের অভিনয়জীবনের প্রথম কাজ।

অভিনয় অভিজ্ঞতা প্রসঙ্গে মেঘনা আলম বলেন, “মিস আর্থ হওয়ার আগে মিডিয়া বা বিনোদন জগতে আমার কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। তখন আমি নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকেই স্বপ্ন ছিল— একদিন মুকুট পরে দেশের সেরা সুন্দরীর প্রতীক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এবার অভিনয়ে এলাম। প্রথম কাজের অভিজ্ঞতা সত্যিই দারুণ উপভোগ্য ছিল।”

নাটকটির সংশ্লিষ্ট সূত্র জানায়, ধারাবাহিক ‘মহল্লা’র ২৭তম পর্বে মেঘনা আলমকে দেখা যাবে। পর্বটি প্রচারিত হবে আগামী ৩ জানুয়ারি, শনিবার রাত ৮টা ৪০ মিনিটে।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি মেঘনা আলম পরিবেশ আন্দোলন ও কৃষিভিত্তিক বিভিন্ন ইস্যুতে সেমিনার-সিম্পোজিয়ামে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। একই সঙ্গে তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। শুধু তাই নয়, আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT