1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত নেতার মনোনয়ন বাতিল ঘিরে হট্টগোল - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত নেতার মনোনয়ন বাতিল ঘিরে হট্টগোল

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার দেখা হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি || আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ে কুড়িগ্রাম-৩ আসনে দ্বৈত নাগরিক ইসুতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র বাছাই শেষে রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপুর্ণা দেবনাথ জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।

এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভিতরে ও বাইরে হট্রগোলের সৃষ্টি হয়। জামায়াতের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে এবং বিক্ষোভ প্রদর্শন করে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী যুক্তরাজ্য ও বাংলাদেশের নাগরিক। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের দাবি করলেও উপযুক্ত প্রমাণ জমা দেননি। ফলে দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এর আগে (২ জানুয়ারি) শুক্রবার জামায়াত প্রার্থী সালেহীর মনোনয়ন দ্বৈত নাগরিকত্বের কারনে স্থগিত কররে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার কথা জানায় জেলা রিটার্নিং কর্মকর্তা।

এদিকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া হলেও জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট সুবিচার না পাওয়ার অভিযোগ জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর।

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে মোট ৩০টি মনোনয়ন জমা হয়। এর মধ্যে ২৬ টি বৈধ ঘোষণা করে জেলা রির্টার্নিং কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT