1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চট্টগ্রামে ঝুলন্ত শিশুর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

চট্টগ্রামে ঝুলন্ত শিশুর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার দেখা হয়েছে
গ্রেপ্তার দুই আসামি

চট্টগ্রাম প্রতিনিধি || চট্টগ্রাম নগরের খুলশী থানার লালখান বাজার এলাকার একটি বাসা থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র‍্যাব-৭-এর মিডিয়া বিভাগ থেকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। গত শনিবার রাতে শিশুটির ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, লালখান বাজারে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম জানান, লালখান বাজার এলাকার ভাড়া বাসার একটি কক্ষ থেকে চতুর্থ শ্রেণির শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ধর্ষণের আলামত আছে কি-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি জানান, বুধবার রাতে এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে ধর্ষণ ও হত্যা মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT