1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাবির নির্মাণাধীন দুই হলের নাম পরিবর্তন - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

রাবির নির্মাণাধীন দুই হলের নাম পরিবর্তন

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার দেখা হয়েছে

রাবি প্রতিনিধি || রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নির্মাণাধীন দুইটি হলের নাম পরিবর্তন করা হয়েছে, শেখ হাসিনা হলের নাম দেওয়া হয়েছে ‘অপরাজিতা’ এবং এ এইচ এম কামারুজ্জামান হলের নাম দেওয়া হয়েছে ‘বিজয়-৭১’।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার গত ফ্যাসিস্ট সরকারের আমলে দেওয়া নাম পরিবর্তন করেছে গতকাল আয়োজিত সিন্ডিকেট। নির্মাণাধীন শেখ হাসিনা হলের নাম দেওয়া হয়েছে ‘অপরাজিতা’ এবং এ এইচ এম কামারুজ্জামান হলের নাম দেওয়া হয়েছে ‘বিজয়-৭১’।”

এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানের পরে শিক্ষার্থীসহ বিভিন্ন মহল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় থাকা আওয়ামী সংশ্লিষ্ট নানা নাম পরিবর্তনের দাবি ওঠে। এর আগে একাডেমিক ভবন, হল ও স্কুলের নাম পরিবর্তন হয়। পরে নির্মাণাধীন এ হল দুটিরও নাম পরিবর্তনের দাবি তোলা হয় বিভিন্ন সময়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT