1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রেললাইনে দাঁড়িয়ে তুলছিলেন ছবি, ট্রেনের ধাক্কায় নিহত ২ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

রেললাইনে দাঁড়িয়ে তুলছিলেন ছবি, ট্রেনের ধাক্কায় নিহত ২

নেত্রকোণা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার দেখা হয়েছে
জেলা সদর হাসপাতাল, নেত্রকোণা (ফাইল ফটো)

নেত্রকোণা প্রতিনিধি || রেললাইনে দাঁড়িয়ে ছবি তোলার সময় নেত্রকোণায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই রাইস মিল শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার মোহনগঞ্জ–ময়মনসিংহ রেলপথের চল্লিশা বাজার সংলগ্ন নতুন বাইপাস মোড়ে দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- দিনাজপুরের চিরিবন্দর উপজেলার ছোটো বাউল গ্রামের সন্তেষ রায়ের ছেলে আকাশ রায় (২৪) এবং শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল মিয়া (২৫)। তারা চল্লিশা বাজার সংলগ্ন বাইপাস মোড়ের জীবন বাবুর রাইস মিলের শ্রমিক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে আকাশ ও রাসেলসহ সাত–আটজন যুবক চল্লিশা রেললাইনে ঘুরতে যান। এ সময় তারা রেললাইনের ওপর দাঁড়িয়ে ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ সময় মোহনগঞ্জ থেকে ঢাকার দিকে যাওয়া একটি কমিউটার ট্রেন তাদের ধাক্কা দেয়। আকাশ ও রাসেল রেললাইনের পাশে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার বলেন, “ট্রেনে কাটা পড়ে নিহত দুজনের মরদেহ রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT