1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে নিভে গেল জীবন প্রদীপ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে নিভে গেল জীবন প্রদীপ

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২০৪ বার দেখা হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি || গাইবান্ধায় মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় কাবিল হোসেন মন্ডল (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাই হাতেম আলী।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সুন্দরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাজিরকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাবিল হোসেন মন্ডল উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের নজির হোসেন নজু মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কাবিল হোসেন তার বড় ছেলের বিয়ের দাওয়াত দিতে ভাই হাতেম আলীকে নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়স্বজনের বাড়ির উদ্দেশে বের হন।। গাজিরকুড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিবোঝাই ট্রাক্টর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই কাবিল হোসেন মারা যান। আহত অবস্থায় হাতেম আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT