1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
১২ ওভারের ম্যাচে চার-ছক্কার বৃষ্টি, শ্রীলঙ্কার জয় - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

১২ ওভারের ম্যাচে চার-ছক্কার বৃষ্টি, শ্রীলঙ্কার জয়

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || শ্রীলঙ্কার জন্য ম্যাচটা ছিল ডু অর ডাই। হারলেই সিরিজ হার। পাকিস্তানের জন্য অনেকটা সেরকম। হারলে সিরিজ ড্র। জিতলে সিরিজ জয়। এমন সমীকরণের ম্যাচে আবার বৃষ্টির বাগড়া। এমনিতেই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে পণ্ড হয়েছিল। শেষ ম্যাচেও কী একই ঘটনার পুনরাবৃত্তি হবে?

বেরসিক বৃষ্টি বাগড়া দিল ঠিকই। তাতে ম্যাচ পুরোপুরি হলো না। টি-টোয়েন্টি ম্যাচ নেমে আসল ১২ ওভারে। তাতেই ডাম্বুলায় যা হলো…রীতিমত চার-ছক্কার বৃষ্টি নেমেছিল ডাম্বুলার ২২ গজে। রান উৎসব হলো ১২ ওভারের ম্যাচে।

শ্রীলঙ্কা আগে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৬০ রান করে। জবাব দিতে নেমে পাকিস্তানের ইনিংস থেমে যায় ৮ উইকেটে ১৪৮ রানে। বৃষ্টির বাধায় ১২ ওভারে নেমে আসা ম্যাচে দুই দল মিলে ২৭ চারের সঙ্গে মারল ১৮টি ছক্কা। শেষমেশ ১৪ রানের জয়ে সিরিজে ১-১ এ সমতা ফেরায় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা এদিন সবচেয়ে বেশি তাণ্ডব চালান। মাত্র ৯ বলে ৩৪ রান করেন ৫ ছক্কায়। এছাড়া ৮ বলে ২০ রান করেন কামিল মিশারা। কুশল মেন্ডিসও কম যাননি। ১৬ বলে ২টি করে চার ও ছক্কায় ৩০ রান করেন। শেষ দিকে জানিথ লিনিয়াগে ৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ২২ রান করে দলের রান ১৬০-এর ঘরে নিয়ে যান।

পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ ওয়াসিম। ৫৪ রানে ৩ উইকেট নেন তিনি। ১টি করে উইকেট পেয়েছেন নাসিম শাহ, মোহাম্মদ নওয়াজ ও ফাহিম আশরাফ।

লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ভালো শুরু পায়নি। ৯ রানে শাহিবজাদা ফারহান বিদায় নেন। তিনে নেমে সালমান আগা প্রতি আক্রমণে রান তোলেন। ১২ বলে ৪৫ রান করেন ৫ চার ও ৩ ছক্কায়। কিন্তু আরেক ওপেনার সায়েম আইয়ুব ৫ বলে ৬ রানের বেশি করতে পারেননি। ইনিংসের মধ্যভাগে মোহাম্মদ নওয়াজ ১৫ বলে ২৮ এবং খাজা নাফে ১৫ বলে ২৬ রান করলেও দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না।

৩৫ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে দারুণ জয় এনে দেওয়া উইনিন্দু হাসারাঙ্গা পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। পাথিরানা নেন ২ উইকেট।

পাকিস্তান প্রথম ম্যাচে জয় পেয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। শেষ ম্যাচ জিতে ১-১ সমতায় সিরিজ শেষ করে লঙ্কানরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT