1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শ্যামপুরে গাড়ির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

শ্যামপুরে গাড়ির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার দেখা হয়েছে

ঢামেক প্রতিনিধি || ঢাকার শ্যামপুরে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইব্রাহিম (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে জুরাইন বালুর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাতে ইব্রাহিম বাসায় ফেরার সময় একটি অজ্ঞাতনামা গাড়ি তার ভ্যানের পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পড়ে মাথায় আঘাত পান। পরে স্বজনেরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মিনারা বেগম জানান, তাদের বাড়ি ভোলা জেলার তমিজদ্দীন থানার দক্ষিণ খাসিরহাট গ্রামে। বর্তমানে জুরাইন বালুর মাঠে ভাড়া বাসায় থাকেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT