1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে: শবনম ফারিয়া - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে: শবনম ফারিয়া

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার দেখা হয়েছে
শবনম ফারিয়া

বিনোদন প্রতিবেদক || ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অসুস্থ। এক সপ্তাহের বেশি সময় ধরে গলার গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে আক্রান্ত। এ কারণে কথা বলতেও সমস্যায় পড়ছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানান শবনম ফারিয়া। ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিনেত্রী লেখেন, “আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।”

গত ৫ জানুয়ারি থেকেই তার অসুস্থতা শুরু হয়। সেদিনই তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। পরে প্রয়োজনের তাগিদে কথা বলার চেষ্টা করায় পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। এ কারণে পূর্বনির্ধারিত কয়েকটি কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

বর্তমান শারীরিক অবস্থার কারণে ফোনকল রিসিভ করতেও পারছেন না শবনম ফারিয়া। বিষয়টি জানিয়ে তিনি লিখেছেন, “অনেক ফোন আসছে, কিন্তু এখন ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।”

অভিনেত্রীর এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য ঘরে ভক্ত ও সহকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT