1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বোল্ড লুকে ধরা দিলেন ববি - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

বোল্ড লুকে ধরা দিলেন ববি

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার দেখা হয়েছে
ইয়ামিন হক ববি

বিনোদন প্রতিবেদক || ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা ইয়ামিন হক ববি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও দীর্ঘদিন ধরেই আলোচনায় থেকেছেন তিনি। যদিও একসময় এসব আলোচনা থেকে কিছুটা দূরেই ছিলেন ববি, তবে গত বছরের শেষ দিকে প্রেম ও গোপন বিয়ের গুঞ্জনে ফের আলোচনায় আসেন এই অভিনেত্রী।

প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জনের মধ্যেই আরেক ব্যবসায়ী-প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে তার সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ববির একটি কল রেকর্ড ফাঁস হলে বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দেয়। যদিও ববির দাবি, এটি উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রের অংশ এবং পরিকল্পিতভাবেই তার কল রেকর্ড ফাঁস করা হয়েছে।

সিনেমায় বর্তমানে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ববি। নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন তিনি। লেখালেখি কম করলেও তার পোস্টগুলো ঘিরে বরাবরই থাকে দর্শকের আগ্রহ।

এরই ধারাবাহিকতায় এবার সামাজিক মাধ্যমে একটি বোল্ড লুকের ভিডিও প্রকাশ করেছেন ববি। সাগরপাড়ে ধারণ করা ভিডিওতে ববিকে সাহসী ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়। গতকাল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি প্রকাশ করেন তিনি।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ ভিডিওটির সমালোচনা করেছেন, আবার অনেকেই ববির লুক ও উপস্থাপনার প্রশংসা করে মুগ্ধতা প্রকাশ করেছেন।

২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে ইয়ামিন হক ববির। অল্প সময়ের মধ্যেই তিনি নিজেকে জনপ্রিয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। সবশেষ তাকে বড় পর্দায় দেখা গেছে ‘ময়ূরাক্ষী’ সিনেমায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT