1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গ্র্যামিজয়ী ড্রামার স্লাই ডানবার মারা গেছেন - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

গ্র্যামিজয়ী ড্রামার স্লাই ডানবার মারা গেছেন

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার দেখা হয়েছে
স্লাই ডানবার

বিনোদন ডেস্ক || গ্র্যামিজয়ী কিংবদন্তি ড্রামার স্লাই ডানবার মারা গেছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। জ্যামাইকান সংবাদপত্র দ্য গ্ল্যানারকে এসব তথ্য নিশ্চিত করেছেন এই শিল্পীর স্ত্রী থেলমা।

যুক্তরাষ্ট্রের জ্যামাইকাভিত্তিক গণমাধ্যম দ্য গ্ল্যানারকে থেলমা বলেন, “সোমবার সকাল ৭টার দিকে ঘুম ভাঙানোর জন্য তার কাছে যাই। কিন্তু আমার ডাকে সে কোনো সাড়া দিচ্ছিল না। আমি ডাক্তারকে ফোন করি, তারপরই এই খবর।”

বেশ কিছু দিন ধরে অসুস্থ স্লাই ডানবার। দেশে-বিদেশের চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতেই তার চিকিৎসা চলছিল। এসব তথ্য উল্লেখ করে থেলমা বলেন, “গতকাল (২৫ জানুয়ারি) তার জন্য খুব ভালো একটি দিন ছিল। তার বন্ধুরা তাকে দেখতে বাড়িতে এসেছিল, আমরা সবাই মিলে খুব ভালো সময় কাটিয়েছি। গতকাল সে ভালো করে খেয়েছে, অনেক সময় সে খাবারের প্রতি আগ্রহ দেখাত না। আমি জানতাম সে অসুস্থ। কিন্তু বুঝতে পারিনি সে এতটাই অসুস্থ ছিল।”

বব মার্লে থেকে শুরু করে ‘দ্য রোলিং স্টোনস’সহ অনেক কিংবদন্তি গায়কের সঙ্গে ড্রামস বাজিয়েছেন স্লাই। তবে সংগীত প্রযোজনা দল ‘স্লাই অ্যান্ড রবি’–এর জন্য বেশি পরিচিতি পান, যেখান থেকে পিটার তোশ, ব্ল্যাক উহুরু থেকে শুরু করে রক ও পপশিল্পী যেমন—বব ডিলান, গ্রেস জোনস ও ইয়ান ডিউরির বিখ্যাত অনেক গান তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের জ্যামাইকার কিংস্টোনে জন্মগ্রহণ করেন স্লাই ডানবার। শৈশবে টিন ক্যান ব্যবহার করে ড্রাম বাজানো শুরু করেন। ১৯৯৭ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন—“লয়েড নিবস (জ্যামাইকান ড্রামার) ও দ্য স্কাটালাইটস ব্যান্ডের কনসার্ট দেখেই আমার মধ্যে ড্রামার হওয়ার স্বপ্ন উঁকি দেয়। কারণ ব্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করে ড্রামাররা।”

কিশোর বয়সে জ্যামাইকান বিশ্বখ্যাত বেজিস্ট রবি শেক্‌সপিয়ারের সঙ্গে পরিচয় হয় স্লাই ডানবারের। এরপর ‘দ্য রেভোল্যুশনারি’ ব্যান্ডের রিদম সেকশনে যুক্ত হন। ১৯৮০ সালে স্লাই ডানবার ও রবি শেক্‌সপিয়ার মিলে ‘ট্যাক্সি রেকর্ডস’ নামে প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেন। এখান থেকে নতুন প্রজন্মের জ্যামাইকান শিল্পীদের যেমন: শাগি, স্কিপ মারলে, বিনি ম্যান, রেড ড্রাগনের সুযোগ করে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT