1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নির্বাচনের কাজে আ. লীগের দোসর বলতে কিছু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নির্বাচনের কাজে আ. লীগের দোসর বলতে কিছু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ বার দেখা হয়েছে

সিলেট প্রতিনিধি || স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের কাজের সাথে যারা জড়িত এখানে কেউ আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই। এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তত, সবাই খুব ভালো ও সৎ অফিসার।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নগরীর পিটিআই মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘সিলেটের নির্বাচনি প্রস্তুতি খুবই ভালো, আমাদের যে প্রত্যাশা ছিল তার থেকে অনেক অনেক ভালো। এবার আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার প্রতিটা সেন্টারে সুরক্ষা অ্যাপ রাখা হচ্ছে, কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, ড্রোন থাকবে, তবে সেটি সব কেন্দ্রে থাকবে না, বডি ক্যামেরা থাকবে, ডগ স্কোয়াডও থাকবে। আমরা এবার সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছি।’’

অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের প্রস্তুতি অনেক ভালো বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না ইসির এমন মন্তব্যে কোনো কথা বলতে রাজি হননি স্বরাষ্ট্র উপদেষ্টা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT