1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পিআইবির ২ দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

পিআইবির ২ দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ঢাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার দেখা হয়েছে

ঢাবি প্রতিনিধি || প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের জন্য আয়োজিত দু’দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গত ২৬ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যসহ ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ। এছাড়া, পিআইবি প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সিদ্দিক ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুহাজির মাহি, সাধারণ সম্পাদক মাহাদি হাসানসহ ডুজার নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, “নির্বাচন শুধু ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি রাষ্ট্র ও সমাজের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ পর্ব। ইতিহাসে দেখা গেছে, নির্বাচনের ফলাফল অস্বীকার করার কারণে দেশ বিভাজন ও দীর্ঘস্থায়ী সংকট সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, “এবারের নির্বাচন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যা হয় দেশকে মুক্তির পথে এগিয়ে নেবে, নয়তো নতুন বিপদের দিকে ঠেলে দিতে পারে।”

তিনি আরো বলেন, জুলাইয়ের অভ্যুত্থানকে কোনো এককালীন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। একটি অভ্যুত্থান বা গণআন্দোলন দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিকশিত হয় এবং বিভিন্ন সময়ে তাকে দুর্বল বা ভিলেন বানানোর চেষ্টা চলে। এ ক্ষেত্রে অপতথ্য, বিভ্রান্তি ও রাজনৈতিক কৌশল ব্যবহৃত হয়। সাংবাদিকদের দায়িত্ব হলো এসব প্রক্রিয়া গভীরভাবে অনুধাবন করে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করা।”

ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকার বিষয়ে ফারুক ওয়াসিফ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি ঐতিহাসিকভাবে গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার। ফলে এখানকার সাংবাদিকদের দায়িত্ব আরো বেশি। নির্বাচনকালীন সময়ে প্রার্থীদের কাছে জনগণের মৌলিক দাবি, সংস্কার, বিচার ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে স্পষ্ট অবস্থান জানতে চাওয়ার মধ্য দিয়ে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি জানান, সাংবাদিকরা যেন কেবল আনুষ্ঠানিকতা বা প্রচারমূলক সংবাদে সীমাবদ্ধ না থাকেন। বরং প্রার্থীদের অর্থের উৎস, রাজনৈতিক অবস্থান এবং জুলাইয়ের গণআন্দোলনের দাবির প্রতি তাদের দৃষ্টিভঙ্গি জনসমক্ষে তুলে ধরতে হবে। এতে ভোটাররা সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন।

ডুজার সভাপতি মহিউদ্দিন মুহাজির মাহি বলেন, “নির্বাচনকালীন সাংবাদিকতা অত্যন্ত সংবেদনশীল একটি ক্ষেত্র। এ ধরনের প্রশিক্ষণ ক্যাম্পাস সাংবাদিকদের পেশাগত সক্ষমতা ও নৈতিক মানদণ্ড শক্তিশালী করবে।” তিনি পিআইবিকে এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান।

সাধারণ সম্পাদক মাহাদি হাসান বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা নির্বাচনকালীন সংবাদ পরিবেশনের আইনগত কাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা ও নৈতিক দিক সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পেয়েছেন, যা ভবিষ্যৎ রিপোর্টিংয়ে সহায়ক হবে।”

দু’দিনব্যাপী প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার নীতি, অপতথ্য মোকাবিলা, ভোটকেন্দ্র রিপোর্টিং, সাংবাদিকদের নিরাপত্তা এবং নৈতিক দায়িত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সেশন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT