1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় প্রক্সি কাণ্ডে আটক ২ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
বিমানে কারিগরি ত্রুটির কারণে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন গোপালগঞ্জে পাঁচ দিনে আ.লীগের ২০০ নেতাকর্মীর পদত্যাগ না.গঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে শিশু মারুফের মৃত্যু যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবিরকর্মীর ৪৮ দিন পর মৃত্যু তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরু, যুবদলকর্মী আটক একটানে উঠে এলো ২ হাজার ২০০ ইলিশ, সাড়ে ৪৮ লাখে বিক্রি জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় প্রক্সি কাণ্ডে আটক ২

হাবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩২২ বার দেখা হয়েছে

হাবিপ্রবি প্রতিনিধি || দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় দুইজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৮ জানুয়ারি) ‘ডি’ ইউনিটের সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদ ও বিভাগ পরিবর্তনের পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন জয়পুরহাটের কালাই উপজেলার বাসিন্দা কাওছার আলী বিদ্যুৎ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা রাজু আহমেদ।

কাওছার আলী বিদ্যুৎ জয়পুরহাটের হারাইল হাউজ স্টেট এলাকার আবুল হাসনাতের ছেলে হুজাইফা সাবিতের হয়ে প্রক্সি দিতে আসেন। এর বিনিময়ে হুজাইফা সাবিতের মামা আবুজার গিফারীর সঙ্গে তার একটি মোটরসাইকেল কেনার চুক্তি হয়। অপরদিকে রাজু আহমেদ টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এস.এম. এনামুর রহমানের ছেলে আকীব রাহা তিতুমীরের হয়ে অর্থের বিনিময়ে প্রক্সি দিতে আসেন।

দিনাজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. নুর নবী জানান, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দুইজন প্রক্সি দিতে এসে ধরা পড়েন। তাদের থানায় আটক রাখা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা বলেন, “ডি ইউনিটের পরীক্ষা চলাকালীন অবস্থায় দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।”

এদিকে, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো হাবিপ্রবির ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা। শেষ দিনে বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চারটি শিফটে ‘সি’ (বিজনেস স্টাডিজ) ও ‘ডি’ (সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম।

‘সি’ ও ‘ডি’ ইউনিটে ৫২০টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিল ৩৬ হাজার ২৮৮ জন। এ বছর মোট ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে ৯৪ হাজার ২৭৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT