1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার দেখা হয়েছে

রাবি প্রতিনিধি || রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. ছাইফুল ইসলাম এ তথ্য জানান।

অধ্যাপক ছাইফুল ইসলাম বলেন, “আজ (২৮ জানুয়ারি) বেলা ১১টায় ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।”

এ বছর ‘বি’ ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিল ৩০ হাজার ৮৮৬ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ২৫ হাজার ৯৬১ জন। তন্মধ্যে বাণিজ্য গ্রুপের ১৬ হাজার ৩৬৮ জনের মধ্যে ৯ হাজার ৩৫৬ জন (৫৭ দশমিক ১৬ শতাংশ) এবং অ-বাণিজ্য গ্রুপে ৯ হাজার ৫৯৩ জনের মধ্যে ৫ হাজার ৯০০ (৬১ দশমিক ৫০ শতাংশ) জন উত্তীর্ণ হয়।

এ বছর ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৫৬৪টি। তার মধ্যে বাণিজ্য শাখার জন্য ৩৭৫টি; বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১৫৮টি এবং মানবিক শাখার আসন সংখ্যা ৩১টি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT