1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

নোবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার দেখা হয়েছে
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

নোবিপ্রবি প্রতিনিধি || নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের সাকারিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের একটি প্রতিনিধিদল।

ইরাসমাস প্লাস মোবিলিটি কর্মসূচির আওতায় নোবিপ্রবি সফরে এসে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নোবিপ্রবির উপাচার্যের কার্যালয়ে তারা এ সাক্ষাৎ করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী প্রতিনিধিদলের সদস্যদের নোবিপ্রবিতে স্বাগত জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. হাছান উদ্দীন, নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবরেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অতিরিক্ত পরিচালক ও ইরাসমাস প্লাস কো-অর্ডিনেটর অধ্যাপক মো. রোকনুজ্জামান সিদ্দিকী, নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক মো. শিবলুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী বলেন, “এ মোবিলিটি কর্মসূচির আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও পেশাগত জ্ঞান আদান-প্রদান সহজতর হবে বলে আমি মনে করি। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের সুযোগ পাবে।”

এ সময় উভয় প্রতিষ্ঠানের বিদ্যমান সম্পর্ককে আরো সুদৃঢ় করতে এবং শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ, গবেষণা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে সহযোগিতার সুযোগ সৃষ্টিতে এ কর্মসূচি অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।

নোবিপ্রবি সফররত সাকারিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের প্রতিনিধিদলের সদস্যরা হলেন—কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সেলমান হিজাল, ছাত্র পরামর্শ বিভাগের প্রধান জনাব হাসান তুর্ক ও সহকারী অধ্যাপক এ এফ এম শোয়াইব আখতার।

প্রতিনিধিদলের সদস্যরা নোবিপ্রবিতে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন। মোবিলিটি কার্যক্রম সফলভাবে সম্পন্নের স্বীকৃতিস্বরূপ নোবিপ্রবির পক্ষ থেকে তাদের সনদও প্রদান করা হয়।

প্রসঙ্গত, Erasmus+ KA171 মোবিলিটি কর্মসূচির আওতায় এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এ কর্মসূচির লক্ষ্য হলো জ্ঞান আদান-প্রদান সহজতর করা, প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার এবং নোবিপ্রবি ও সাকারিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT