1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পত্রিকা ছিঁড়ে ফেলা সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার বেতন ৩০ হাজারের দাবিতে আজও মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্কতা টালিউডে ‘ব্যান কালচার’ বন্ধে কড়া পদক্ষেপ, শিল্পীদের জন্য নতুন নিয়ম রোমাঞ্চকর ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও সাংবাদিক নিধি রাজদানের নতুন জীবনের সূচনা পত্রিকা ছিঁড়ে ফেলা সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২, আজ উদ্বোধন ৬টির টানা দ্বিতীয় দিন বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল এমপি আজিজের ভিডিও সত্য না ভুয়া, তদন্তে নাটোর জেলা বিএনপি

পত্রিকা ছিঁড়ে ফেলা সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক || প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান লাইভ অনুষ্ঠানে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলার ঘটনাকে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, একটি জাতীয় দৈনিক ছিঁড়ে ফেলা শুধু পত্রিকাটির প্রতি অবমাননা নয়, বরং বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্যও উদ্বেগজনক বার্তা বহন করে।

শনিবার (৩১ অক্টোবর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ছিঁড়ে ফেলার অর্থ শুধু একটি পত্রিকা ছিঁড়ে ফেলা নয়। তার মতে, এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ এবং গণমাধ্যম বন্ধ বা তালাবদ্ধ করে দেওয়ার পূর্বাভাস।

তিনি বলেন, ওই রাজনৈতিক সহকারীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ সংবাদকর্মী ও গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আশঙ্কা তৈরি করবে—বাংলাদেশে আবারও সরকারি হস্তক্ষেপে সংবাদপত্র বন্ধের সংস্কৃতি চালু হবে কি না।

জামায়াতে ইসলামীকে নিয়ে ওই রাজনৈতিক সহকারীর বিভ্রান্তিকর বক্তব্য এবং সংবাদপত্রের প্রতি তার আচরণের নিন্দা জানিয়ে গোলাম পরওয়ার বলেন, এ ধরনের আচরণ অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, ওই ব্যক্তি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োজিত। এ কারণে তার এই কাজের পেছনে প্রধানমন্ত্রীর কোনো ইঙ্গিত রয়েছে কি না, তা জনগণ জানতে চায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT