1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও সাংবাদিক নিধি রাজদানের নতুন জীবনের সূচনা - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও সাংবাদিক নিধি রাজদানের নতুন জীবনের সূচনা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও সাংবাদিক নিধি রাজদান

আন্তর্জাতিক ডেস্ক || ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বিয়ে করেছেন দেশটির জ্যেষ্ঠ সাংবাদিক নিধি রাজদানকে। শুক্রবার (৩০ অক্টোবর) তাদের বিয়ে সম্পন্ন হয়। শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন ওমর আবদুল্লাহ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নবদম্পতির কয়েকটি ছবি শেয়ার করে নিধি রাজদানকে ট্যাগ করেন ওমর। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘এক নতুন যাত্রা শুরু হলো।’ একই ছবি শেয়ার করে নিধি লেখেন, ‘ইটস ডান ব্রো।’

ওমর আবদুল্লাহ ও নিধি রাজদান দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ১৯৯৪ সালে পায়েল নাথকে বিয়ে করেছিলেন ওমর। দীর্ঘদিন আলাদা থাকার পর চলতি বছরের ৩১ জুলাই ভারতের সুপ্রিম কোর্টের আদেশে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। এ সংসারে তাদের দুই ছেলে রয়েছে।

অন্যদিকে, নিধি রাজদান ২০০৫ সালে সাংবাদিক ও গীতিকার নীলেশ মিশ্রকে বিয়ে করেছিলেন। পরে তাদের বিচ্ছেদ হয়।

নতুন জীবনের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT