1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
না-ও হতে পারে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

না-ও হতে পারে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || যে শঙ্কা করা হচ্ছিল তাই হতে যাচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান না-ও হতে পারে। নিরাপত্তা শঙ্কায় বাতিল হতে পারে এবারের উদ্বোধনী অনুষ্ঠান।

এখন পর্যন্ত যা খবর, ঢাকায় ২৪ ডিসেম্বর হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। এমনকি বিপিএলের শুরুর ভেন্যু সিলেটেও উদ্বোধনী অনুষ্ঠান না করার পরিকল্পনা বিসিবির।

আগামী দুয়েক দিনের মধ্যেই সব কিছু চূড়ান্ত হবে। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কায় নানা ইভেন্ট বাতিল হচ্ছে। এরই মধ্যে একাধিক বড় কনসার্ট বাতিল হয়েছে। হোটেল কিংবা ক্লাবে হচ্ছে সেসব অনুষ্ঠান।

বিপিএলের উদ্বোধনীতেও হবে দর্শক সমাগম। বর্তমান পরিস্থিতিতে এ ধরনের বড় কোনো জনসমাগমপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা বেশ ঝুঁকিপূর্ণ।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগের দিন সারাদেশ থেকে নেতাকর্মী ঢাকায় জড়ো হবেন। এ কারণে অনুষ্ঠানটি আয়োজনের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সবুজ সংকেত পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT