1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ভেঙে গেল শ্রীনন্দার ১৬ বছরের সংসার - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ভেঙে গেল শ্রীনন্দার ১৬ বছরের সংসার

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার দেখা হয়েছে
অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর

বিনোদন ডেস্ক || ভেঙে গেল ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীনন্দা শঙ্করের সংসার। রবিবার (২১ ডিসেম্বর) রাতে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ১৬ বছরের সংসার ভাঙার ঘোষণা দেন এই অভিনেত্রী।

শ্রীনন্দা শঙ্কর বলেন, “আমি এবং গেভ আইনিভাবে আলাদা হয়ে গিয়েছি। অনেকেই হয়তো বিষয়টি আগেই টের পেয়েছিলেন। কিন্তু এখন সময় এসেছে বিষয়টা জনসমক্ষে আনার। তবে ঘোষণা করা আগে আমাদের কিছুটা সময় প্রয়োজন ছিল।”

কৃতজ্ঞতা জানিয়েছে শ্রীনন্দা শঙ্কর বলেন, “জীবন তার চলার পথে কখনো অপ্রত্যাশিতভাবে মোড় নেয়। আমাদের সেটা মেনে নেওয়া উচিত, বোঝা উচিত। শান্তি বজায় রেখে চলা উচিত। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।”

স্বামীর সঙ্গে শ্রীনন্দা

যৌথভাবে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীনন্দা ও গেভ। এ তথ্য স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “আমরা দুজন যৌথভাবে, ঠান্ডা মাথায় ভেবে-চিনতে সিদ্ধান্ত নিয়েছি।”

২০০৯ সালের নভেম্বরে সাতপাকে বাঁধা পড়েন শ্রীনন্দা শঙ্কর এবং গেভ সাতারাওয়ালা। বাঙালি এবং পার্সি দুই রীতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। তারপর কেটে গেছে ১৬ বছর। কী কারণে তাদের সংসার ভেঙেছে সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী।

এ বিষয়ে কাউকে যোগাযোগ করতে বারণ করেছেন শ্রীনন্দা। এ অভিনেত্রীর ভাষায়—“আমরা জানি এই নিয়ে নানা মত, কমেন্ট্রি, লেখা হবে। কিন্তু এই বিষয়ে আমাদের কাছ থেকে বা আমার মায়ের কাছ থেকে কোনো সাড়া পাবেন না। আমাদের প্রাইভেসিকে সম্মান জানাবেন। আমাদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা থেকে বিরত থাকুন।”

অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর

সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’, সুমন ঘোষের ‘বসুপরিবার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন শ্রীনন্দা। বলা যায়, টলিউডের প্রথম সারির সব নির্মাতার সঙ্গেই কাজ করেছেন এই নৃত্যশিল্পী। তবে গত কয়েক বছর ধরে কলকাতা ছেড়ে মুম্বাইয়ে বসবাস করছেন। সেখানে সংসার, কাজ নিয়েই ব্যস্ত ছিলেন। হঠাৎই দুঃসংবাদ দিলেন অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT