1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন দেব - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন দেব

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১৮ বার দেখা হয়েছে
টলিউড অভিনেতা ও তৃণমূলের সংসদ সদস্য দেব

বিনোদন ডেস্ক || ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর আক্রান্ত হয়েছে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচী। আন্তর্জাতিক মিডিয়াতেও গুরুত্বের সঙ্গে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে।

গত কয়েক দিন ধরে ভারতীয় গণমাধ্যমে পশ্চিমবঙ্গের তারকারা উদ্বেগ প্রকাশ করে আসছেন। এ তালিকায় রয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, অভিনেতা চিরঞ্জিৎ প্রমুখ। এবার বিষয়টি নিয়ে নিজের ভাবনার কথা জানালেন টলিউড অভিনেতা, তৃণমূলের সংসদ সদস্য দেব।

ভারতীয় একটি গণমাধ্যমে দেব বলেন, “ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষ যেন শান্তিতে থাকে। তা সে হিন্দু হোক, মুসলমান হোক কিংবা খ্রিষ্টধর্মের হোক না কেন! গোটা পৃথিবী জুড়ে যুদ্ধ চলছে। অর্ধেক টাকা দিয়ে অস্ত্র কিনতে হচ্ছে। কারণ দেশকে বাঁচাতে হবে।”

দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে চাইলে দেব বলেন, “মাঝে মাঝে ভয় লাগে। খবর দেখলে মনে হয়, এখানেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। মনে হচ্ছে, ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান বা ভারত-চীনের যুদ্ধ লেগে যাবে। কিন্তু এটা কাম্য নয়। আমি চাই, সবাই শান্তিতে থাকুন। সবাই ভালো থাকুন।”

খানিকটা ব্যাখ্যা করে দেব বলেন, “আসলে তো দু’বেলার খাবার, আর মাথায় একটা ছাদ। বাড়িতে যারা আছেন তাদের ভালো রাখা। তার জন্য অন্য মানুষকে মারতে হয় না। এটা যদি এখন হয় আগামী দিনে আরো খারাপ সময় আসতে চলেছে বলে মনে হচ্ছে। তাই আরো ভয় হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আমরা সবাই ভালো থাকি। সিনেমা চলুক বা না চলুক আমরা যেন ভালো থাকি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT