1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নির্বাচনে প্রার্থী হচ্ছেন আহমেদ শরীফ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

নির্বাচনে প্রার্থী হচ্ছেন আহমেদ শরীফ

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৫ বার দেখা হয়েছে
অভিনেতা আহমেদ শরীফ

বিনোদন প্রতিবেদক || ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ। একসময় তার উপস্থিতি ছাড়া বাণিজ্যিক সিনেমার গল্প যেন অসম্পূর্ণ থেকে যেত! প্রায় আট শতাধিক সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। তবে দীর্ঘদিন ধরে প্রবাস জীবন কাটাচ্ছেন। সম্প্রতি দেশে ফিরেই নির্বাচনে অংশ নেয়ার কথা জানালেন এই অভিনেতা। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন তিনি।

আহমদ শরীফ গণমাধ্যমে বলেন, “আমেরিকা থেকে কিছু কাজ নিয়ে দেশে এসেছি। কিছুদিন থেকে চলে যাব। তবে নির্বাচনের আগে অবশ্যই আমি আসব। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান, তাদের নিয়ে একটা প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করব।”

সভাপতি পদে নির্বাচন করার তথ্য জানিয়ে আহমেদ শরীফ বলেন, “সবার সঙ্গে কথা বলছি। আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। তবে এখনো কোনো প্যানেল চূড়ান্ত করিনি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।”

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমদ শরীফ। পরবর্তীতে তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এক সপ্তাহের সফরে ঢাকায় এসেছেন আহমদ শরীফ। আরো দুই-একদিন দেশে থাকবেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT