1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু, ডোপ টেস্টে পজিটিভ হলে প্রার্থিতা বাতিল - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু, ডোপ টেস্টে পজিটিভ হলে প্রার্থিতা বাতিল

চবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে
চাকসু ভবন (ফাইল ফটো)

চবি প্রতিনিধি || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। এসময় প্রার্থীদের ডোপ টেস্ট করাতে হবে। টেস্টের রিপোর্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে চাকসু নির্বাচন কমিশনের অফিস থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। যা চলবে আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

চাকসু নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। এর বাইরে আর সময় বৃদ্ধি করা হবে না। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, মনোনয়নপত্র সংগ্রহ করার সময় প্রার্থীকে ডোপ টেস্ট করার জন্য একটি কার্ড প্রদান করা হবে। প্রার্থী কার্ডটি নিয়ে ৩৫০ টাকা ফি প্রদান করে চবি মেডিকেল সেন্টারে ডোপ টেস্টের নমুনা দিয়ে আসবেন। ডোপ টেস্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT