1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চীনা নাগরিকসহ প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, জব্দ ৫১ হাজার সিম - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

চীনা নাগরিকসহ প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, জব্দ ৫১ হাজার সিম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে
গ্রেপ্তার প্রতারক চক্রের আটক সদস্য।

নিজস্ব প্রতিবেদক || ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা ও উত্তরা পশ্চিম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ চীনা নাগরিকসহ প্রতারক চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বিভিন্ন অপারেটরের ৫১ হাজার ২৫১টি সিম কার্ড, ৫১টি মোবাইল ফোন এবং ২১টি ভিওআইপি গেটওয়ে সামগ্রী জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চেন লিং ফেং, জেং কং, জেং চাংকিয়াং, ওয়েন জিয়ান কিউ, হুয়াং ঝেং জিয়াং, মো. জাকারিয়া (২৬), নিয়াজ মাসুম (২০) এবং কামরুল হাসান ওরফে হাসান জয় (৩৮)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

তিনি জানান, ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েবভিত্তিক অপরাধ তদন্ত টিম অনলাইনে চাকরি দেওয়ার নামে প্রতারণা, টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন সাইবার অপরাধের অভিযোগ তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পায়।

পরবর্তীতে গত ৮ জানুয়ারি ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ মাসুম ও কামরুল হাসান ওরফে হাসান জয়কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অনলাইন প্রতারণায় ব্যবহৃত ১৪টি ভিওআইপি গেটওয়ে ডিভাইস, বিভিন্ন অপারেটরের ৫১ হাজার ৬৭টি সিম কার্ড, চারটি মোবাইল ফোন, দুটি সিপিইউ ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

ডিবি জানায়, গ্রেপ্তারকৃতরা কখনো চাকরি দেওয়ার নামে, কখনো উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখিয়ে এবং কখনো নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে দেওয়ার আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT