1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৯৩ বার দেখা হয়েছে
বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ১ আসামিদের হাজির করা হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি || গোপালগঞ্জের আলোচিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসুকে কুপিয়ে হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, চার জনের আমৃত্যু ও১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করেও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এই আদেশ দেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ মোল্লা জানান, রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার পথে একদল হামলাকারী সাইদুর রহমান বাসুকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) তার মৃত্যু হয়।

এ ঘটনায় একই বছরের ১৯ ফেব্রুয়ারি সাইদুর রহমান বাসুর ভাই জাসু শেখ গোপালগঞ্জ সদর থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

পরবর্তীতে ২০১৬ সালের ১২ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক হযরত আলী ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জ দায়রা জজ মো. দলিল উদ্দিন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। পরবর্তী সময়ে মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য ২০১৮ সালের ১৬ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT