1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন কর্মসূচি - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন কর্মসূচি

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার দেখা হয়েছে

সিলেট প্রতিনিধি || সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধিভুক্ত করার দাবিতে ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার পর কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর ফলে বুধবার (১৪ জানুয়ারি) বেলা ৩টা পর্যন্ত কলেজে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

শিক্ষার্থীদের অভিযোগ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের রহস্যজনক অনীহার কারণে সুপারিশ বাস্তবায়ন করা হয়নি। দুই দিন আগে আলটিমেটাম দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। এ কারণেই সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

তারা জানান, দেশের চারটি বিশেষায়িত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে দীর্ঘ ১৮ বছর ধরে চলে আসা বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার নির্দেশে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি সম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়। তবে সেই সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, “শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছেন। তবে ‘শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে কলেজের তিনটি একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে। এ কারণে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT